মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে বক্তব্য যুদ্ধাপরাধ : গয়েশ্বর

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২১, ০৩:০৮ এএম

মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে ‘আপত্তিকর’ বক্তব্য যুদ্ধাপরাধের শামিল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেছেন, ‘গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে নাগরিক অধিকার আন্দোলনের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৪তম কারামুক্তি দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর বলেন, ‘স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের জেড ফোর্সে অধিনায়ক, সেক্টর কমান্ডার জিয়াউর রহমান বীর উত্তমের বিরুদ্ধে ক্ষমতাসীনরা কটূক্তি করছে। মুক্তিযুদ্ধের সঙ্গে শুধু জিয়াউর রহমান কেন, যারাই যুদ্ধ করেছেন তাদের সম্পর্কে আপত্তিকর বক্তব্য দেওয়া যুদ্ধাপরাধের শামিল। আবার যুদ্ধাপরাধের ট্রাইব্যুনাল চলবে। আমরা চালাব।

যুদ্ধের বিরুদ্ধে যারা কথা বলে, যোদ্ধাদের বিরুদ্ধে যারা কথা বলে এরা তো স্বাধীনতাই বিশ্বাস করে না, এরা যুদ্ধে বিশ্বাস করে না। ওরা তো আলবদরের চেয়েও ক্ষতিকারক। আলবদর তো মাটির নিচে গেছে। রাজাকাররাও কয়েক দিন পর আর থাকবে না।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত