জামালপুরে বিদ্যুৎস্পৃষ্ট বাবাকে বাঁচাতে গিয়েছে ছেলেরও মৃত্যু হয়েছে।
শনিবার সন্ধ্যায় সদর উপজেলার নরুন্দি ইউনিয়নের কেজাইকান্দা গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে।
জামালপুর সদরের নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক টিপু সুলতান জানান, সদর উপজেলার কেজাইকান্দা এলাকার কাঠমিস্ত্রি রুবেল মিয়া (৩২) প্রতিবেশী মছর উদ্দিনের ঘরের টিনের চালে কাজ করছিলেন।
এ সময় ওই ঘরের চাল বিদ্যুতায়িত হলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। বাবাকে বাঁচাতে গিয়ে তার ১০ বছরের শিশুপুত্র এনায়েতও বিদ্যুৎ স্পৃষ্ট হয়।
স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে প্রথমে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান।
পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
