ভালোবাসার প্রতিদানে রিপাকে সোনার পায়েল উপহার দিলেন পরীমণি

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২১, ১০:০৩ পিএম

জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি গ্রেপ্তার হওয়ার পর থেকেই তার শুভাকাঙ্ক্ষীরা তার মুক্তি চেয়ে আন্দোলন করেছেন। সেই সারিতে রয়েছেন চিত্রনায়িকা রাজ রিপাও। শাহবাগে পরীমণির মুক্তির দাবিতে কণ্ঠ সোচ্চার করেছিলেন। সম্প্রতি এই নায়িকা পরীমণির সঙ্গে দেখা করতে যান। সেই সময় অনুজ রাজ রিপাকে উপহার দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করলেন পরী। ভালোবাসার প্রতিদানস্বরূপ উপহার দিয়েছেন সোনার পায়েল। রাজ রিপা নিজের ফেসবুকে এমনটাই জানিয়েছেন। প্রকাশ করেছেন ছবি।

রাজ রিপা শুক্রবার নিজের ফেসবুকেও ঘটনাটি শেয়ার করেছেন। তিনি লিখেছেন, “এভাবে ছোট বোন বলে ডাকলা পরীমণি আপি। তাহলে আমার বড় বোন ডাক নামটা ব্যর্থ হয়নি। আমার কিছু ভুল ধারণা পরিবর্তন হয়েছে তোমাকে খুব কাছে থেকে দেখার পর। শ্রদ্ধা-ভালোবাসা আরও দ্বিগুণ হয়ে গেল।”

গত ৪ আগস্ট পরীমণিকে তার বাসা থেকে আটক করে র‌্যাব। এরপর মাদক মামলায় তাকে কয়েক দফায় রিমান্ডে নেয়া হয় এবং শেষ পর্যন্ত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। টানা ১৯ দিন কারাগারে ছিলেন তিনি। অবশেষে মঙ্গলবার জামিন পেয়ে এরপরদিন মুক্ত হলেন পরীমণি।

উল্লেখ্য, ‘দহন’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে সিনেমায় পা রাখেন রাজ রিপা। এখন অভিনয় করেছেন ইফতেখার চৌধুরী পরিচালিত ‘মুক্তি’ সিনেমায়। যেখানে তার বিপরীতে আছেন সাতজন নায়ক। সিনেমাটি রয়েছে মুক্তির অপেক্ষায়।

আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্কাইব করতে লিঙ্কে ক্লিক করুন...

×
সর্বশেষ সর্বাধিক পঠিত