বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ২০ লিটার ধারণ ক্ষমতাসম্পন্ন অক্সিজেন ট্যাঙ্ক, সংস্কারোত্তর টিএসসি, পুনঃ সংস্কারোত্তর টিচার্স লাউঞ্জের উদ্বোধন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। গতকাল শনিবার ডি ব্লকের সামনে ২০ হাজার লিটার ধারণ ক্ষমতাসম্পন্ন অক্সিজেন ট্যাঙ্কের উদ্বোধন করা হয়। এর আগে উপাচার্য এ ব্লকের সামনে ও বিশ্ববিদ্যালয়ের বটতলার পশ্চিম দিকে সংস্কারোত্তর ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এবং বি ব্লকের আড়াই তলায় পুনঃ সংস্কারোত্তর টিচার্স লাউঞ্জের উদ্বোধন করেন। বিজ্ঞপ্তি
