ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২১, ০৮:৫৫ এএম

ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের খোশবাজার নামক স্থানে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছে আরও একজন।

নিহতরা হলেন- বোদা উপজেলার নেহাল পাড়া গ্রামের সালাউদ্দিনের ছেলে সাজ্জাদ হোসেন (২৭) এবং সরকার পাড়ার আমিরুল ইসলামের ছেলে শাকিল (২২)।

ঠাকুরগাঁও থানার ওসি তানভীরুল ইসলাম জানান, শনিবার রাতে সদর উপজেলার খোশবাজার নামক স্থানে পঞ্চগড় থেকে ছেড়ে আসা ট্রাকের সঙ্গে বিপরীতমুখী মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুই মোটরসাইকেল আরোহী মারা যান।

আহত হন ট্রাকের হেলপার, তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত