নোয়াখালী জেলা আওয়ামী লীগের ২০১৯ সালে ২০ নভেম্বর সম্মেলনে ঘোষিত কমিটি পূর্ণাঙ্গ কমিটির দাবিতে সমাবেশ করেছে সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন।
সোমবার দুপুরে উপজেলার হারিছ চৌধুরী বাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন- সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট ওমর ফারুক, জেলা আওয়ামী লীগ সদস্য আবুল বাসার ডিপটি, উপজেলা যুবলীগের আহ্বায়ক আমিনুল ইসলাম রাজিব, চরজব্বার ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি আজগর হোসেন পলোয়ান প্রমুখ।
বক্তারা বলেন, নোয়াখালীতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরীর নেতৃত্বে দল সুসংগঠিত ছিল। করোনাকালীন সময়ে তার অবদান ছিল প্রশংসিত।
এ সময় বক্তারা ২০১৯ সালের ২০ নভেম্বর ত্রি-বার্ষিক সম্মেলনে ঘোষিত জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির জন্য দলের সভানেত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছে দাবি জানান।
