সমুদ্রে গোসলে নেমে ব্র্যাক ইউনিভার্সিটির ছাত্রের মৃত্যু

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২১, ০৩:৩৭ পিএম

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে পানিতে ভেসে গিয়ে তৌফিক মকবুল (২২) নামে ব্র্যাক ইউনিভার্সিটির এক ছাত্রের মৃত্যু হয়েছে। এ সময় দুইজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

বুধবার দুপুরে সৈকতের সীগাল পয়েন্টে এ ঘটনা ঘটে। নিহত তৌফিক ঢাকার শ্যামলীর আদাবর এলাকার বাসিন্দা নুরুল ইসলাম। তিনি ব্রাক ইউনিভার্সিটির কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

টুরিস্ট পুলিশের কক্সবাজার জোনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহি উদ্দীন জানান, বুধবার দুপুরে তিন বন্ধু সীগাল পয়েন্টে গোসল করতে নেমে ভেসে যান। পরে দ তৌফিককে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) মুরাদ ইসলাম বলেন, নিখোঁজের খবর পেয়ে বিচ কর্মীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে তৌফিক নামে একজনকে মৃত ঘোষণা করে চিকিৎসক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত