ভিডিওতে দেখুন মোস্তাফিজের দুর্দান্ত সেই কট অ্যান্ড বোল্ড

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২১, ০১:৪৯ এএম

পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। সুবাদে এক ম্যাচ হাতে থাকতেই সিরিজ নিশ্চিত হয়ে গেছে টাইগারদের।

টস জিতে প্রথমে ব্যাট করতে নামা নিউজিল্যান্ডকে এদিন ৯৩ রানে গুটিয়ে দেয় স্বাগতিকরা। নাসুম আহমেদ ও মোস্তাফিজুর রহমান নেন ৪টি করে উইকেট।

জবাবে মাহমুদউল্লাহর ব্যাটে ৫ বল হাতে থাকতেই জয় নিশ্চিত হয় বাংলাদেশের।

মোস্তাফিজ যে উইকেটগুলো নিয়েছেন তার একটি কোল ম্যাকনকির। এই ডানহাতিকে শূন্য রানেই কট অ্যান্ড বোল করে ফেরান ফিজ। নিজের বলে নিজেই যে ক্যাচটা নিয়েছেন, তা ছিল দেখার মতো।

ভিডিওতে দেখুন মোস্তাফিজের সেই ক্যাচ-

×
সর্বশেষ সর্বাধিক পঠিত