টিকা নিয়ে যত আশা করেছি ততটা হয়নি: পররাষ্ট্রমন্ত্রী

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২১, ০৫:৩৫ পিএম

করোনাভাইরাসের টিকা নিয়ে বিদেশিদের কাছ থেকে যতটা আশা করেছিলেন ততটা হয়নি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

তিনি বলেন, টিকার বিষয়ে যতটা আশা করেছিলাম ততটা হয়নি। ধনী দেশগুলো করোনাভাইরাসের অনেক টিকা মজুত করে রেখেছে। এসব টিকার মেয়াদ শেষ হয়ে এলেও তা অন্যদের দিচ্ছে না।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে মন্ত্রী এসব বলেন।

পররাষ্ট্রমন্ত্রী ধনী দেশগুলোকে ইঙ্গিত করে বলেন, কখনো কখনো তারা টিকা দিচ্ছে। কিছু একটার বিনিময়ে তারা তা দেয়। এ জন্য তারা পরোক্ষভাবে চাপ দেয়। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত