মুজিব জন্ম শত বার্ষিকী উপলক্ষে ভূবেশ্বর নদে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা।
শুক্রবার বিকেলে ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের চৌধুরী বাজার এলাকায় এই বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
করোনার প্রকোপে স্থবির হওয়া মানুষের জীবনযাত্রার গতি ফিরিয়ে আনতে এই আয়োজন করে স্থানীয় ইউনিয়ন পরিষদ।
নৌকা বাইচ দেখতে নদের দুতীরে সমবেত হয়েছে হাজার হাজার দর্শক। কেউ গাছের ডালে আবার কেউ বাড়ির ছাদে উঠে নৌকা বাইচটি উপভোগ করেন।
এই বাইচে ছোট বড় মিলে পাঁচটি নৌকা নিয়ে মাঝি-মাল্লারা অংশ নেন। এতে প্রথম স্থান অধিকার করেন আবু মোল্লা এবং দ্বিতীয় স্থান হানিফ ব্যাপারী।
ফরিদপুর সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা বাইচ প্রতিযোগিতায় উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু সাঈদ চৌধুরী বারী, আওয়ামী লীগ নেতা শামছুল আলম চৌধুরী, দীপক মজুমদার প্রমুখ।
