সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ সরকারি সফরে আজ শনিবার রাত ১টা ৪০ মিনিটে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে অনুষ্ঠিতব্য ‘ইন্দো-প্যাসিফিক আর্মি চিফস কনফারেন্স (ওচঅঈঈ)-২০২১’-এ যোগদানের উদ্দেশে দেশটির সেনাবাহিনীর আমন্ত্রণে তিনি যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। গতকাল শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মার্কিন ইন্দো-প্যাসিফিক কমান্ড এবং পাপুয়া নিউগিনি ডিফেন্স ফোর্সের যৌথ আয়োজনে এ বছর ওচঅঈঈ অনুষ্ঠিত হতে যাচ্ছে যেখানে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের ১৭টি দেশের জ্যেষ্ঠ নেতারা অংশগ্রহণ করবেন। এ বছরের ওচঅঈঈ-এ ভবিষ্যৎ ঙঢ়বৎধঃরড়হধষ ঊহারৎড়হসবহঃ-এর ওপর আলোচনা হবে। সম্মেলনে বিভিন্ন দেশের সেনাবাহিনী প্রধানদের সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠকে অংশগ্রহণ করবেন জেনারেল শফিউদ্দিন আহমেদ।
আইএসপিআর জানিয়েছে, সেনাবাহিনী প্রধানের এ সফরের মধ্য দিয়ে ইন্দো-প্যাসিফিক দেশসমূহ এবং বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা বৃদ্ধি পাবে বলে আশা করা যায়। সফর শেষে ১৮ সেপ্টেম্বর তিনি দেশে ফিরবেন।
