সড়ক দুর্ঘটনার মুখোমুখি জনপ্রিয় তেলুগু অভিনেতা সাই ধর্ম তেজ। জানা গেছে, স্পোর্টস বাইক চালাতে গিয়েই দুর্ঘটনার মুখে পড়েন তিনি।
শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ দুর্ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম জানায়, হায়দরাবাদের দুর্গমচেরুভু কেবল ব্রিজের ওপর এ অ্যাক্সিডেন্ট ঘটে। মাত্রাতিরিক্ত গতিতে স্পোর্টস বাইক চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন সাই।
ঘটনাস্থলে জ্ঞান হারিয়ে ফেলেন অভিনেতা। তৎক্ষণাৎ তাকে ভর্তি করা হয় ইনটেনসিভ কেয়ার ইউনিটে।
চিকিৎসকেরা বলছেন, আপাতত চিন্তার কোনো কারণ নেই। চিকিৎসায় ভালোই সাড়া দিচ্ছেন অভিনেতা।
এ দিকে সাই-এর দুর্ঘটনার খবর পেয়েই হাসপাতালে ছুটে যান চিরঞ্জীবী, আল্লু অরবিন্দ, পাওয়ান কল্যাণসহ অনেকে।
স্থানীয় পুলিশের রিপোর্ট অনুযায়ী, মাত্রাতিরিক্ত গতিতে স্পোর্টস বাইক চালাচ্ছিলেন অভিনেতা। রাস্তায় কাদা থাকায় বাইক পিছলে যায়।
সামনে দেবা কাটা পরিচালিত ‘রিপাবলিক’ ছবি নিয়ে হাজির হবেন সাই। সঙ্গে আছেন ঐশ্বরিয়া রাজেশ, জগপতি বাবু ও রামাইয়া কৃষনান।
