স্ট্যান্ড-আপ কমেডিয়ান ও অভিনেতা আর্ট মেত্রানো আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।
‘পুলিশ একাডেমি’ ফিল্ম সিরিজের দ্বিতীয়টিতে পুলিশ ক্যাপ্টেন আর্নি মাউসের ভূমিকায় অভিনয় করেন মেত্রানো। ফিল্মে তার নির্দয় অভিনয়ের জন্য পরিচিতি পান তিনি।
দ্য হলিউড রিপোর্ট’কে মেত্রানোর পুত্র হ্যারি মেত্রানো জানিয়েছেন, স্বাভাবিক কারণে বুধবার ফ্লোরিডার অ্যাভেনটুরায় নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন তার বাবা।
বৃহস্পতিবার ইনস্টাগ্রামে বাবা মাত্রেনোর প্রতি শোক ও শ্রদ্ধা প্রকাশ করেন ছেলে।
১৯৮৫ সালে মুক্তি পাওয়া ‘পুলিশ একাডেমি ২: দেয়্যার ফার্স্ট অ্যাসাইমেন্ট’ ফিল্মে পুলিশ ক্যাপ্টেন হিসেবে অভিনয় করেন তিনি।
প্রায় তিন দশক ব্যাপী অভিনয়ের সঙ্গে জড়িত ছিলেন মেত্রোনো। ১৯৬১ সালে ‘রকেট অ্যাটাক ইউএসএ’ থ্রিলার দিয়ে বড় পর্দায় অভিষেক হয় তার।
তবে মেত্রানোর প্রথম বড় সফলতা আসে ১৯৭০ সালে। ‘দ্য টুনাইট শো স্ট্যারিং জনি কার্সন’-এ স্ট্যান্ড-আপ কমেডি দিয়ে।
পুলিশ একাডেমি ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ফিল্ম ‘পুলিশ একাডেমি ৩: বেক ইন ট্রেনিং’য়েও অভিনয় করেন তিনি।
