১৫৭টি শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার করল ছাত্রলীগ

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২১, ১২:৩০ এএম

ফেনীর সোনাগাজী উপজেলা ছাত্রলীগের আয়োজনে স্কুল, কলেজ ও মাদ্রাসাসহ মোট ১৫৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণিকক্ষ ও আঙিনা পরিষ্কার করা হয়েছে। সারা দেশে দেড় বছর পর খোলা হতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান। দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় আসবাব ও শিক্ষাপ্রতিষ্ঠানের আঙিনা ময়লা-আবর্জনায় একাকার হয়ে ছিল। তাই শিক্ষার্থীদের শ্রেণিকক্ষ পরিষ্কার করার উদ্যোগ নেয় উপজেলা ছাত্রলীগ।

গতকাল শনিবার বেলা ১১টায় বখতারমুন্সী মোয়াজ্জেম হোসেন উচ্চ বিদ্যালয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান, জেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহির উদ্দিন মাহমুদ লিপটন। এ সময় উপস্থিত ছিলেন মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন বাদল, বখতারমুন্সী মোয়াজ্জেম হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আলম, সোনাগাজী উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল মোতালেব চৌধুরী রবিন ও সাধারণ সম্পাদক মীর এমরান প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত