পটুয়াখালীর কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরে ১৫ জেলেসহ একটি মাছ ধরা ট্রলার ডুবে গেছে। গতকাল রবিবার দুপুর পৌনে ১২টায় সৈকতের জিরো পয়েন্ট থেকে ১ কিলোমিটার গভীর সাগরে ট্রলারটি ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা ১৫ জেলেকে অন্য ট্রলার এবং সি-বিচের ওয়াটার বাইকের সহায়তায় উদ্ধার করা হয়। তবে ডুবে যাওয়া ট্রলারটি উদ্বার করা যায়নি। উদ্ধার করা জেলেরা সুস্থ আছেন। ডুবে যাওয়া ট্রলারটি পটুয়াখালীর মহিপুর থানার ধুলাসার ইউনিয়নের গঙ্গামতি এলাকার আব্বাস বিশ্বাসের।
কুয়াকাটা-আলীপুর মৎস্য আড়তদার ও ট্রলার মালিক সমিতির সভাপতি আনসার উদ্দিন মোল্লা জানান, হঠাৎ ঢেউয়ের ঝাপটায় ট্রলারটি উল্টে যায়।
