আত্রাই নদীতে নিখোঁজ স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২১, ০১:৪৭ পিএম

নওগাঁ জেলার মহাদেবপুরে আত্রাই নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের প্রায় ২০ ঘণ্টা পর স্বামী-স্ত্রীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার বেলা ১০টায় একটি ডুবুরি দল উপজেলার রামচন্দ্রপুর এলাকায় আত্রাই নদী থেকে মৃত স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার করে।

নিহত পারভেজ ও মিনি আক্তারের বাড়ি দিনাজপুর জেলায়।

মহাদেবপুর থানার অফিসার্স ইনচার্জ আযম উদ্দিন মহমুদ জানান, গত ১১ সেপ্টেম্বর ওই দম্পতি মহাদেবপুর উপজেলার রামচন্দ্রপুর গ্রামে মামাতো বোনের বাড়িতে বেড়াতে আসেন।

রবিবার দুপুরে পার্শ^বর্তী আত্রাই নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন। এরপর অনেক খোঁজাখুঁজি করেও ওই দিন তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। রাজশাহীর একটি ডুবুরি দল সেখান এসে কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে আজ সকাল সাড়ে ১০টার দিকে তাদের লাশ উদ্ধার করতে সক্ষম হয়। 

গত প্রায় ১ বছর আগে এই দম্পতির বিয়ে হয়। গৃহবধূ মিনি আক্তার অন্তঃসত্ত্বা ছিলেন। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ দু’টি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে পুলিশ জানায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত