যশোরে বোমা তৈরিকালে বিস্ফোরণে আহত যুবকের মৃত্যু

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২১, ১২:৫৭ পিএম

যশোরের অভয়নগরে বোমা তৈরি করতে গিয়ে আহত যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত ২টা ২৪ মিনিটে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।

নিহত শফিকুল ইসলাম শাপ্পা (৩৫) অভয়নগর উপজেলার রাজঘাট গ্রামের ইব্রাহিম মোল্লার ছেলে।

বাড়িতে বসে বোমা তৈরি করার সময় বিস্ফোরণে সোমবার রাত সাড়ে ১২টার দিকে তিনি মারাত্মক জখম হন।

বিস্ফোরিত বোমায় তার মুখমণ্ডলসহ শরীরের সামনের অংশ ক্ষতবিক্ষত হয় বলে জানিয়েছিলেন অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সাদিয়া জাহান।

আহতাবস্থায় শাপ্পাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সেখান থেকে খুলনা মেডিকেল কলেজ এবং মঙ্গলবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

বুধবার সকালে যশোর গোয়েন্দা পুলিশের ওসি রূপান কুমার সরকার জানান, পুলিশ প্রহরায় শাপ্পাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। রাত ২টা ২৪ মিনিটে সেখানে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে ঘটনার পর মঙ্গলবার শাপ্পুর বিরুদ্ধে বিস্ফোরক উপাদান ও অস্ত্র আইনে অভয়নগর থানায় পুলিশ একটি মামলা দায়ের করে বলে জানান গোয়েন্দা পুলিশের ওসি।

ঘটনার পরপর পুলিশ ঘটনাস্থল শাপ্পুর ঘরের একটি খাটের নিচ থেকে পাঁচটি রামদা উদ্ধার করেছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত