মহানায়ক উত্তম কুমারকে ঘিরে এবার আইনি নোটিশ পেলেন উত্তম কুমারের নাতি অভিনেতা গৌরব চট্টোপাধ্যায় ও পরিচালক সৃজিত মুখার্জি। অতনু বসুর সিনেমা ‘অচেনা উত্তম’-এর প্রযোজনা সংস্থা অলকানন্দা আর্টস মঙ্গলবার সকালে এই আইনি নোটিশ পাঠায়। চুক্তি ভঙ্গের অভিযোগে তাদের নোটিশ পাঠানো হয়েছে। সূত্র: আনন্দবাজার
অলকানন্দা আর্টসের দাবি, তাদের সঙ্গে যে চুক্তি স্বাক্ষর করা হয়েছে তাতে বলা ছিল, কেবল মাত্র তারা ছাড়া উত্তম কুমারের ব্যক্তিগত জিনিসপত্র আর কেউ ব্যবহার করতে পারবে না। এমনকি উত্তম কুমারের নাম এবং ছবিও ব্যবহার করা যাবে না। কিন্তু সৃজিত পরিচালিত ‘অতি-উত্তম’ সিনেমার পোস্টার মুক্তি পাওয়ার পরেই দেখা গেছে, শিরোনামে উত্তমের নাম এবং ছবি ব্যবহৃত হয়েছে।
তবে গৌরব জানান, অলকানন্দা আর্টসের সঙ্গে চুক্তির আগেই সৃজিতের সঙ্গে তাদের চুক্তি হয়েছে। এ ছাড়া অলকানন্দা আর্টসের সঙ্গে পরিবারের যে চুক্তি স্বাক্ষর হয়েছে, তা কেবলমাত্র জীবনীচিত্রের ক্ষেত্রে প্রযোজ্য। সৃজিতের সিনেমাটি জীবনীচিত্র নয়। তিনি কেবল কয়েকটি ছবির ক্লিপিংস ব্যবহারের অনুমতি নিয়েছেন।
