আগামী কয়েক সপ্তাহের মধ্যে পাকিস্তানের সঙ্গে নিজেদের সম্পর্ক পর্যালোচনা করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। গত সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন জানান, আফগানিস্তানের সঙ্গে ভবিষ্যতে ওয়াশিংটন কেমন ভূমিকা রাখতে চায়, সে জন্য এই সম্পর্ক পর্যালোচনা করা হবে বলে জানিয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন। গত মাসে আফগানিস্তানে যুক্তরাষ্ট্র সমর্থিত সরকারের পতনের পর মার্কিন কংগ্রেসে প্রথম প্রকাশ্য শুনানিতে ব্লিনকেন জানান, পাকিস্তানের বহুমাত্রিক স্বার্থ রয়েছে। এগুলোর কয়েকটি আমাদের সঙ্গে সাংঘর্ষিক।
প্রতিনিধি পরিষদের পররাষ্ট্রবিষয়ক কমিটিকে ব্লিনকেন আরও বলেন, সাংঘর্ষিক স্বার্থগুলোর একটি হলো আফগানিস্তানে ভবিষ্যতে আমাদের যুক্ত হওয়া। পাকিস্তান তালেবান সদস্যদের আশ্রয় দেওয়ার কাজ করেছে।
