কর্ণফুলীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২১, ০৩:১১ পিএম

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবদুল মন্নান (৩১) নামে একজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার চরপাথরঘাটা গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার আবদুল শুক্কুরের ছেলে।

নিহতের বাবা আবদুল শুক্কুর জানান, সকাল ১০টার দিকে ঘরের মোটরটি চালু করতে গেলে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয় মন্নান।

পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত