সাতক্ষীরার আশাশুনির শোভনালীতে ধান খেতের পানির ড্রেন থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার ভোরে মাঠে কাজ করতে গিয়ে কৃষকরা মরদেহ দেখতে পান। পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে এবং দুই যুবকের পরিচয় নিশ্চিত করে।
নিহতরা হলেন- আশাশুনির শোভনালী ইউনিয়নের গোদাড়া এলাকার মোস্তফা মোল্লার ছেলে রশিদ মোল্লা (২৩), একই এলাকার রসুল পাড়ের ছেলে ইদ্রিস পাড় (২০)।
ওসি বলেন, দুই যুবকের মৃত্যুর কারণ জানা যায়নি। মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ নিশ্চিত করা যাবে।
