কিস্তির টাকা তুলে ফেরার পথে ট্রাকের চাকায় পিষ্ট এনজিও কর্মী

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২১, ১০:১৯ পিএম

চট্টগ্রাম নগরের আখতারুজ্জামা ফ্লাইওভারে দ্রুত গতির ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক এনজিও কর্মীর মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ সেপ্টেম্বর) বিকেল তিনটার দিকে মুরাদপুর-লালখান বাজার ফ্লাইওভারের জিইসি অংশে এই দুর্ঘটনা ঘটে।

চকবাজার থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) মারুফ বিন আব্দুল্লাহ দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন।

দেশ রূপান্তরকে তিনি বলেন, নিহত জনি আক্তার (৩৭) ঝিনাইদহের স্থায়ী বাসিন্দা হলেও চাকরিসূত্রে চট্টগ্রামের কালামিয়া বাজার এলাকায় থাকতেন। তিনি পিএসএস নামে ক্ষুদ্রঋণভিত্তিক একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় (এনজিও) চাকরি করতেন। কিস্তির টাকা তুলে অফিসে ফেরার পথে দ্রুত গতির একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় জনির।

মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের উপপরিদর্শক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত