ময়মনসিংহে মেয়র টিটু

দ্রুত ই-কমার্সের নিরাপদ পরিবেশ গড়ে উঠবে

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২১, ১১:০০ পিএম

ই-কমার্স ব্যবসা নিয়ে সম্প্রতি আমাদের যে সংকট তৈরি হয়েছে তা বেশিদিন থাকবে না বলে মন্তব্য করেছেন ময়মনসিংহ সিটি মেয়র মো. ইকরামুল হক টিটু। তিনি বলেছেন, সরকার ই-কমার্সকে টেকসই করতে কাজ করছে। সঠিক নীতিমালার মাধ্যমে এ সংকট কেটে যাবে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দ্রুততম সময়েই ই-কমার্সের গ্রাহক এবং বিক্রেতার জন্য নিরাপদ পরিবেশ গড়ে উঠবে।

গতকাল শনিবার বেলা ১১টায় অ্যাডভোকেট তারেক স্মৃতি মিলনায়তনে ই-কমার্স ক্লাব ময়মনসিংহ আয়োজিত ইসিএম আনন্দ উৎসব ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় মেয়র আরও বলেন, ২০০৮ সালে প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন বাংলাদেশকে তিনি ডিজিটাল বাংলাদেশ রূপে উপহার  দেবেন। তিনি তার কথা অক্ষরে অক্ষরে পালন করেছেন। যার ফসল হিসেবে আজ দেশে অনুকূল পরিবেশ সৃষ্টি হওয়ায় ই-কমার্সের দ্বার উন্মোচিত হয়েছে এবং তার প্রসার ঘটছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত