সেফালী শাহরাস্তি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২১, ১১:৫৮ পিএম

চাঁদপুরের শাহরাস্তি উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নাসরিন জাহান চৌধুরী সেফালী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচনে একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাস্টার হেলাল উদ্দিন গতকাল রবিবার তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।

নাসরিন জাহান চৌধুরী সেফালী প্রয়াত উপজেলা চেয়ারম্যান ফরিদ উল্লাহ চৌধুরীর স্ত্রী। আগামী ৭ অক্টোবর এ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার তোফায়েল হোসেন গতকাল দেশ রূপান্তরকে বলেন, একমাত্র প্রার্থী হিসেবে নাসরিন জাহান চৌধুরী সেফালী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আগামীকাল (আজ সোমবার) তাকে আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত