পটুয়াখালীতে জেলের মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ০২:৪৮ পিএম

পটুয়াখালীর কলাপাড়ায় পুলিশের ধাওয়ায় সুজন (৩০) নামের এক জেলের মৃত্যুর ঘটনায় পায়রা বন্দর নৌ-পুলিশের ৪ সদস্যকে ক্লোজড করে নৌ-পুলিশ বরিশাল অঞ্চল অফিসে সংযুক্ত করা হয়েছে।

বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নৌ-পুলিশ পটুয়াখালী জোনের সহকারী পুলিশ সুপার আহসান হাবীব। 

প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন- এএসআই মামুন, কনস্টেবল রিয়াজ, সুমন ও ছাত্তার।

এ ছাড়া এ ঘটনায় জেলা পুলিশের পক্ষ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

গতকাল মঙ্গলবার বেলা সাড়ে এগারোটায় চর বালিয়াতলী সংলগ্ন বঙ্গোপসাগরের প্রথম বয়ার কাছে ট্রলার নিয়ে মাছ ধরছিল সুজনসহ ৫ জেলে। নিষিদ্ধ কারেন্ট জালে মাছ শিকার করছে এমন অভিযোগে নৌ-পুলিশ ফাঁড়ির টহল ট্রলারটি তাদের ধাওয়া করে ঢোশের খালের অভ্যন্তরে নিয়ে যায়।

এ সময় ট্রলারে থাকা অপর ৪ জেলে পালিয়ে গেলেও সুজনে ট্রলারেই থেকে যায়।

পুলিশের প্রহারে সুজন নিহত হয়েছে এমন অভিযোগ ওই ৪ পুলিশ সদস্যকে অবরুদ্ধ করে রাখে উত্তেজিত এলাকাবাসী।

পরে অপরাধীদের বিচারের আওতায় আনা হবে এমন আশ্বাসে তাদের উদ্ধার করে জেলা পুলিশ ও উপজেলা প্রশাসন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত