ময়মনসিংহে কনস্টেবলের বিরুদ্ধে ধর্ষণ মামলা

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ১১:৩৮ পিএম

ময়মনসিংহে এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে আদালতে মামলা হয়েছে।

গতকাল বুধবার ময়মনসিংহের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রাজিসুল ইসলাম ধর্ষণের শিকার নারীর জবানবন্দি শেষে মামলাটি আমলে নিয়ে ময়মনসিংহের পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশনকে (পিবিআই) দ্রুত তদন্তপূর্বক প্রতিবেদন পাঠানোর জন্য আদেশ দিয়েছেন।

ওই পুলিশ সদস্যের নাম মো. সাদ্দাম হোসেন। তিনি ময়মনসিংহ পুলিশ লাইনসে কর্মরত রয়েছেন।

মামলার বিবরণে জানা যায়, পাশাপাশি বাড়ির বাসিন্দা হওয়ার কারণে পুলিশ সদস্য সাদ্দাম হোসেন দীর্ঘদিন যাবৎ ওই নারীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। এরই ধারাবাহিকতায় গত ২১ মে ওই নারীকে ধর্ষণ করেন। পরে খুন-জখমের ভয় দেখিয়ে গত ২ জুলাই আবারও ধর্ষণ করে। পরে ওই নারী বারবার বিয়ের কথা বললে সাদ্দাম হোসেন এড়িয়ে যান। পরে ওই নারী তার পরিবারের সদস্যদের ঘটনাটি জানান এবং পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দেন। অভিযোগের প্রতিকার না পেয়ে অবশেষে আদালতে মামলা করেন।

এ বিষয়ে জেলা পুলিশ সুপার আহমার উজ্জামান বলেন, ‘পুলিশ কনস্টেবল সাদ্দামের বিষয়ে অভিযোগ পেয়েছি। তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলছে। অভিযোগ প্রমাণিত হলে  তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশ বলে কোনো ছাড় দেওয়া হবে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত