ঘাটলা খুলতে গিয়ে পুকুরে ডুবে নির্মাণ শ্রমিকের মৃত্যু

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ০৮:৩৮ পিএম

মানিকগঞ্জের সিংগাইরে পানিতে ডুবে আরিফ হোসেন ভূঁইয়া (৩০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকাল পৌনে ১১টার দিকে উপজেলার গোবিন্দল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুকুরে ডুবে তার মৃত্যু হয়।

নিহত ওই নির্মাণ শ্রমিক উপজেলার গোবিন্দল গ্রামের বাসিন্দা।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিকুল ইসলাম মোল্যা বলেন, সকাল পৌনে ১১টার দিকে উপজেলার গোবিন্দল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুকুরের ঘাটলার সেন্টারিং খোলার জন্য পুকুরে ডুব দেয়। অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও সে উঠে না আসায়, পরে তার সহযোগীরা খুঁজে উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মরদেহ বর্তমানে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত