ঝিনাইদহে সাপের কামড়ে ৪ বছরের শিশুর মৃত্যু

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, ১১:০৩ এএম

ঝিনাইদহের শৈলকুপায় বিষধর সাপের কামড়ে নাজনিন আক্তার (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার ভোরে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সে মারা যায়।

নাজনিন আক্তার শৈলকুপায় উপজেলার মাধবপুর গ্রামের নিজাম উদ্দীনের মেয়ে।

স্থানীয়রা জানান, রাতে নিজ ঘরে মা-বাবার সঙ্গে ঘুমিয়ে ছিল নাজনিন। রাতে কোনো এক সময় বিষধর সাপ ছোবল দেয় শিশুটিকে। পরে রাতে পরিবারের লোকজন নাজনিনকে উদ্ধার করে শৈলকুপায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তার মৃত্যু হয়।

শৈলকুপায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শান্তা এ তথ্য নিশ্চিত করে জানান, আসার পর শিশুটি মারা যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত