রাজবাড়ীতে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২১, ০৮:৫৭ এএম

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের ইলিশকোল গ্রামে প্রতিপক্ষের হামলায় হাসেম ভুঁইয়া (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে।

শনিবার রাত ৮টার দিকে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত অবস্থায় প্রথমে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।

অবস্থার অবনতি হলে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে  নেওয়ার পথে রাত ৯টার দিকে মারা যান তিনি।

 

নিহতের নাতি ছেলে সোহেল ভুইঁয়া অভিযোগ করে বলেন, শুক্রবার রাতে বালিয়াকান্দি বাসস্ট্যান্ডে আমি আর আমার বন্ধু সাগর মন্ডল বসে কোক খাচ্ছিলাম। সাগর বাড়ি যাওয়ার জন্য ভ্যান দাঁড় করায়।

ওই ভ্যানে থাকা অর্পণের সঙ্গে দেরি হওয়া নিয়ে কথাকাটাকাটি ও হাতাহাতি হয়। আমি ঠেকিয়ে দিলে রাতে আমার বাড়িতে মাহমুদ, অর্পন, কাকন, ফারুক, লিটনসহ বেশ কিছু লোকজন হামলা চালায়। আমাদের নামে শনিবার থানায় জিডি করে।

‘আমরা ভয়ে বাড়ির পাশের বাড়িতে থাকি। শনিবার  রাত ৮টার দিকে ১৫-২০ আমার বাড়িতে ঢুকে দাদা হাসেম ভুইয়া,  দাদি তারা বিবি, মা লাকি ভুইয়া, চাচি লাভলী ভুইঁয়াকে মারধর করে।

‘দাদাকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে নেওয়ার পথে মারা যায়। হামলাকারীরা বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ ব্যাপারে মামলা দায়ের করবো।’

বালিয়াকান্দি থানার ওসি তারিকুজ্জামান জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত