করোনায় ধূমপায়ীদের মৃত্যুঝুঁকি বেশি: গবেষণা

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২১, ১১:৪৭ এএম

ব্রিটেনে নতুন এক গবেষণায় দেখা গেছে, কভিড-১৯ থেকে ধূমপায়ীদের গুরুতর অসুস্থ হওয়া বা এই রোগে মারা যাওয়ার আশঙ্কা বেশি।

ইউকে বায়োব্যাংকের জিন গবেষণা দলের বিজ্ঞানীরা ধূমপান ও করোনায় গুরুতরভাবে অসুস্থ হওয়ার যোগসূত্র খুঁজছে। এ লক্ষ্যে ২০২০ সালের জানুয়ারি থেকে আগস্টের মধ্যে চার লাখ ২০ হাজারেরও বেশি স্বেচ্ছাসেবককে পর্যবেক্ষণ করেছেন।

প্রাথমিক চিকিৎসকের রেকর্ড, কভিড-১৯ এর নমুনা পরীক্ষার ফলাফল, হাসপাতালে ভর্তির তথ্য এবং মৃত্যুর সার্টিফিকেট থেকে গবেষকেরা তথ্য সংগ্রহ করেছেন।

মেডিকেল জার্নাল থোরাক্সে প্রকাশিত ওই গবেষণায় দেখা যায়, বর্তমান ধূমপায়ীদের হাসপাতালে ভর্তি হওয়ার আশঙ্কা ৮০ শতাংশ বেশি এবং করোনায় মারা যাওয়ার আশঙ্কাও বেশি।

গবেষকেরা মেন্ডেলিয়ান রেন্ডমাইজেশন নামে একটি কৌশল ব্যবহার করে দেখেন, কোন নির্দিষ্ট জিনের কারণে ঝুঁকি বাড়ে কিনা। যা ওই একই জিনের কারণে কিছু মানুষের মধ্যে প্রচুর ধূমপান করার আশঙ্কা বাড়িয়ে তুলতে পারে। গবেষকেরা দুটি বিষয়ের মাঝে কার্যকরণ সম্পর্কের প্রমাণ অনুসন্ধান করেন।

তারা বলছেন, কেউ কেউ জিনগত কারণে ধূমপান বেশি করেন আর তাদের মধ্যে সংক্রমণের ঝুঁকি ছিল ৪৫ শতাংশ এবং কভিড-১৯ সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকি ৬০ শতাংশ বেশি ছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত