চাষী নজরুলের স্ত্রী জ্যোৎস্না কাজী মারা গেছেন

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২১, ০১:০৬ পিএম

বরেণ্য নির্মাতা প্রয়াত চাষী নজরুল ইসলামের স্ত্রী ও লেখিকা জ্যোৎস্না কাজী মারা গেছেন।

মঙ্গলবার বিকেল ৫টার দিকে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জ্যোৎস্না কাজীর মৃত্যুর তথ্যটি নিশ্চিত করে চলচ্চিত্র পরিচালক সমিতির সাংগঠনিক সম্পাদক কাবিরুল ইসলাম রানা জানান, জ্যোৎস্না কাজী অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন। ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপসহ নানা রোগে ভুগছিলেন। সম্প্রতি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

কিংবদন্তি নির্মাতা চাষী নজরুল ইসলাম মারা যান ২০১৫ সালের ১১ জানুয়ারি। মৃত্যুর পর তার জীবন নিয়ে ‘টাটানগর থেকে বিএফডিসি’ নামের একটি বই লিখেছিলেন জ্যোৎস্না কাজী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত