চট্টগ্রামে একদিনে করোনার সর্বনিম্ন সংক্রমণ শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে ১৭ জন আক্রান্ত রোগী শনাক্ত হয়। শনাক্ত হার ১ দশমিক ৪৩ শতাংশ।
এর আগে সবচেয়ে কম ২১ জনের দেহে ভাইরাস শনাক্ত ৬ ফেব্রুয়ারি। শনাক্ত হার ছিল ১ দশমিক ৭১ শতাংশ।
করোনা সংক্রান্ত চট্টগ্রামের পরিস্থিতি নিয়ে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রেরিত আজকের প্রতিবেদনে এ সব তথ্য জানা যায়।
প্রতিবেদনে দেখা যায়, মঙ্গলবার চট্টগ্রামের ১ হাজার ১৮৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে নতুন ১৭ জীবাণুবাহকের মধ্যে শহরের ১৩ জন এবং চার উপজেলার ৪ জন। জেলায় এ পর্যন্ত মোট আক্রান্ত ব্যক্তির সংখ্যা ১ লাখ ১ হাজার ৬৮০ জন।
গতকাল করোনায় গ্রামের একজনের মৃত্যু হয়েছে। জেলায় মোট মৃতের সংখ্যা এখন ১ হাজার ২৯৬ জন। এর মধ্যে শহরের ৭১৫ ও গ্রামের ৫৮১ জন।
সুস্থতার সনদ দেয়া হয় ১৫১ জনকে। জেলায় মোট আরোগ্যলাভকারীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪৯ হাজার ৩২৮ জনে।
