মেসির গোল উদ্‌যাপন না করে পারেননি পচেত্তিনো

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২১, ০৭:২৬ পিএম

এমনিতে ডাগ আউটে খুব একটা গোল উদ্‌যাপন করেন না মরিসিও পচেত্তিনো। তবে ম্যানচেস্টার সিটির বিপক্ষে লিওনেল মেসির গোলে উদ্‌যাপন না করেন পারেননি পিএসজি কোচ।

‘সত্যি বলতে, আমি গোলের জন্য উল্লাস করি না। কিন্তু আমি এই গোলে (মেসির গোল) করেছি।’- বলেন পচেত্তিনো।

মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার সিটিকে ২-০ গোলে হারায় পিএসজি। শুরুতে ইদ্রিসা গেয়ি এগিয়ে দেন দলকে। পরে চোখ ধাঁধানো এক গোলে ব্যবধান বাড়ান মেসি।

বার্সেলোনা ছেড়ে পিএসজিতে পাড়ি দেওয়ার পর এটিই প্রথম গোল আর্জেন্টাইন তারকার।

ম্যাচের শেষে পচেত্তিনো আরো বলেন, ‘এত দিন প্রতিপক্ষ হিসেবেই মেসির গোল দেখে অভ্যস্ত ছিলাম। কিন্তু এখন সে আমার দলে এবং এটা বিশেষ কিছু। উদ্‌যাপন করার মতো উপলক্ষ। আজ রাতের জয়ে আমি খুব আনন্দিত।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত