সখীপুরে মানববন্ধন

শিক্ষককে হত্যার হুমকিদাতার গ্রেপ্তার দাবি

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২১, ১২:৩৭ এএম

টাঙ্গাইলের সখীপুরে প্রতিমাবংকী সিনিয়র মাদ্রাসার সহকারী শিক্ষক ফজলুল হক সিকদার ও তার সন্তানকে প্রাণনাশের হুমকিদাতাদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টা থেকে সখীপুর-ঢাকা সড়কের প্রতিমাবংকী মাদ্রাসার সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন হয়। মানববন্ধনে ওই প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানসহ এলাকাবাসী অংশ নেন।

মানববন্ধনে প্রাণনাশের হুমকিদাতাদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়ে বোয়ালী ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাঈদ আজাদ, সরকারি মুজিব কলেজের সাবেক অধ্যাপক আবদুল গফুর মিয়া, দাড়িয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনসার আলী আসিফ, মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব, প্রেস ক্লাব সভাপতি ইকবাল গফুর, উদয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান মিয়া, দাড়িয়াপুর এসএ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সানোয়ার হোসেন বিএসসি, বেড়বাড়ী মাদ্রাসার সুপার কামরুজ্জামান, ইউপি সদস্য নজরুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন। প্রসঙ্গত, গত ১৭ আগস্ট রাতে একটি মুঠোফোন নাম্বার থেকে প্রতিমাবংকী সিনিয়র মাদ্রাসার সহকারী শিক্ষক ফজলুল হক সিকদারের কাছে ৭ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। অন্যথায় তাকেসহ তার একমাত্র সন্তানকে  অপহরণ ও হত্যার হুমকি দেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত