এই ৩৬ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘চোখ’

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২১, ০৪:০৭ পিএম

অক্টোবরে একাধিক নতুন ছবি মুক্তি পাচ্ছে দেশের প্রেক্ষাগৃহে। আর মাসের প্রথম দিন থাকছে নবাগত নির্মাতা আসিফ ইকবাল জুয়েলের ‘চোখ’।

নিরব, শবনম বুবলি ও জিয়াউল রোশান অভিনীত রোম্যান্টিক, অ্যাকশন ও ভৌতিক আবহে নির্মিত ‘চোখ’ দর্শক প্রথম সপ্তাহে দেখতে পাবে ৩৬টি হলে।

এবার দেখে নেওয়া যাক তালিকা—

ঢাকা: স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা, স্টার সিনেপ্লেক্স সনি, ব্লকবাস্টার সিনেমাস, শ্যামলী, চিত্রামহল, আনন্দ, বিজিবি অডিটোরিয়াম, গীত, সৈনিক ক্লাব ও নিউ গুলশান।

ঢাকার বাইরে: সেনা অডিটোরিয়াম, চন্দ্রিমা (সাভার), চলন্তিকা, নিউ মেট্রো (নারায়ণগঞ্জ), নবীন (মানিকগঞ্জ), বর্ষা (গাজীপুর), চাঁদমহল (কাঁচপুর), পান্না (মুন্সীগঞ্জ), নন্দিতা (সিলেট), রুনা, ঝংকার (নরসিংদী), সিনেমা প্যালেস, সুগন্ধা (চট্টগ্রাম), সঙ্গীতা, লিবার্টি (খুলনা), মনিহার (যশোর), মডার্ন (দিনাজপুর), অভিরুচি (বরিশাল), পুরবী (ময়মনসিংহ), সত্যবতী (শেরপুর), শাপলা (রংপুর), পূর্বাশা (বগুড়া), মালঞ্চ, মাধবী, রাজিয়া (টাঙ্গাইল), মোহন (হবিগঞ্জ) ও তামান্না (সৈয়দপুর)।

‘চোখ’ প্রযোজনা ও পরিবেশনা করছে শাপলা মিডিয়া।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত