ভাসানচর থেকে পালাতে গিয়ে ২৪ রোহিঙ্গা আটক

আপডেট : ০১ অক্টোবর ২০২১, ০৯:৪৪ এএম

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচর ক্যাম্প থেকে পালানোর সময় নারী-পুরুষ ও শিশুসহ ২৪ রোহিঙ্গাকে আটক করেছে এপিবিএন সিভিল টিম ও কোস্টগার্ডের সদস্যরা।

বৃহস্পতিবার রাত ৮টা থেকে পৌনে ১১টা পর্যন্ত অভিযান চালিয়ে ভাসানচর থেকে উত্তর-দক্ষিণ দিকের ১০ কিলোমিটার দূরে জঙ্গল থেকে তাদেরকে আটক করা হয়।

আটক রোহিঙ্গা হলেন- এহেসান উল্লাহ (২২), কিসমতারা (২১), সুমাইয়া (৫), সেনোয়ারা (২৫), আকিফা আক্তার (৩), মোহাম্মদ রাসেদ উল্লাহ (১০ মাস), রিয়া মনি (৪), সিপা মনি (২), নূরুল আজিম (২৩), সৈকত আরা (১৮), নূরুল হাকিম (১০), মো. ইব্রাহিম (৩১), জামালিদা (২৬), আবদুল কাদের (৮), নূরকাইদা (৫), ফাতেমা (১০ মাস), আলমরিজা (৭), মো. আলী (১৯), সেফায়েত উল্লাহ (২৮), হাসিনা (২৬), সুমাইয়া (৫), নয়ন (১২) এবং জান্নাতুল ফেরদৌস (৮)।

জেলা পুলিশ প্রশাসন জানায়, তারা গতকাল বুধবার রাত আনুমানিক ২টার দিকে ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে পালানোর উদ্দেশ্যে গোপনে জঙ্গলে অবস্থান নেয়।

জানা গেছে, দালালের মাধ্যমে নৌকাযোগে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিতে তারা জঙ্গলে অবস্থান নেয়।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের মাধ্যমে সিআইসি অফিসে হস্তান্তর করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত