বিচারপতি মো. আব্দুল কুদ্দুস মারা গেছেন

আপডেট : ০২ অক্টোবর ২০২১, ০৪:৩৯ পিএম

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. আব্দুল কুদ্দুস মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার বেলা ১১টা ২০ মিনিটে রাজধানীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।

মো. আব্দুল কুদ্দুস ১৯৯৮ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

এক শোক বার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত