টি-টোয়েন্টিতে নিজের অভিষেক সেঞ্চুরিতে চেন্নাই সুপার কিংসকে বড় স্কোর এনে দিয়েছেন ঋতুরাজ গায়কোয়াড়। তবে ১৯০ রানের লক্ষ্য তাড়া করেও দারুণ এক জয় তুলে নিয়েছে রাজস্থান রয়্যালস।
সুবাদে আসরের প্লে-অফ খেলার আশা বেঁচে থাকল দলটির। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই অবশ্য প্লে-অফ নিশ্চিত করেছে আগেই।
যশস্বী জয়সওয়ালের বিস্ফোরক ব্যাটিং ও শিবাম দুবের ফিফটিতে ১৫ বল হাতে রেখেই ৭ উইকেটের জয় নিশ্চিত করে রাজস্থান।
জয়সওয়াল ২১ বলে ৬ চার ও ৩ ছক্কায় ৫০ ও দুবে ৪২ বলে ৪টি করে চার ও ছক্কায় অপরাজিত ৬৪ রান করেন।
এর আগে চেন্নাইয়ের পক্ষে গায়কোয়াড় ৬০ বলে খেলেন ১০১ রানের অপরাজিত ইনিংস। ৫টি ছক্কা ও ৯টি বাউন্ডারি হাঁকান তিনি।
এই জয়ে ১২ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে রাজস্থান। প্লে-অফে খেলতে হলে নিজেদের বাকি দুই ম্যাচেই জিততে হবে তাদের। রাজস্থানসহ চার দলের পয়েন্ট ১০। নেট রানরেটও এ ক্ষেত্রে প্রভাবক হতে পারে।
এদিকে আগেই প্লে-অফ নিশ্চিত করে ফেলা চেন্নাই এদিন হারলেও ১৮ পয়েন্ট নিয়ে আছে টেবিলের শীর্ষে। ম্যাচসেরা হয়েছেন গায়কোয়াড়।
