নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার চার মিনিট আগে গোল পেল জুভেন্তাস। মানুয়েল লোকাতেল্লির করা একমাত্র গোলে তুরিন ডার্বিতে জয় মাস্সিমিলিয়ানো আল্লেগ্রির দলের।
শনিবার তুরিনোকে তাদেরই মাঠে ১-০ গোলে হারিয়েছে জুভরা। সিরি ‘এ’- তে এটি তাদের টানা তৃতীয় জয়।
টেবিলে জুভেন্তাসের অবস্থান অষ্টম। ৭ ম্যাচে ১১ পয়েন্ট ইতালির অন্যতম সফল দলটির।
এক ম্যাচ কম খেলেও সাত পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আছে নাপোলি। এদিকে তুরিনো ৭ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে আছে ১১ নম্বরে।
