জঙ্গি হামলা: বোমা মিজানের মৃত্যুদণ্ড, জাবেদের যাবজ্জীবন

আপডেট : ০৩ অক্টোবর ২০২১, ১২:৫৩ পিএম

চট্টগ্রামে আদালত ভবনে পুলিশ চেকপোস্টে বোমা হামলা মামলায় এক আসামিকে মৃত্যুদণ্ড ও অন্যজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

রবিবার চট্টগ্রামের সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিচারক আব্দুল হালিম এ রায় ঘোষণা করেন।

রায়ে জেএমবির বোমা বিশেষজ্ঞ পলাতক জাহিদুল ইসলাম মিজান ওরফে বোমা মিজানকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

আরেক আসামি জেএমবির চট্টগ্রাম শাখার বিভাগীয় কমান্ডার জাবেদ ইকবালকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি ২ লাখ টাকা জরিমানা অনাদায়ে তাকে আরও ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

এছাড়া বাংলা ভাইসহ এই মামলার অন্য তিন আসামির ভিন্ন মামলায় ফাঁসি কার্যকর হওয়ায় তাদের অব্যাহতি দেওয়া হয়েছে।

গত ২০০৫ সালের ২৯ নভেম্বর চট্টগ্রাম আদালত ভবনের পুলিশ চেকপোস্টের সামনে বোমা হামলার ঘটনা ঘটে। এতে ২ পুলিশ সদস্য ঘটনাস্থলেই নিহত হন। আহত হন অন্তত আরও ১০ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত