গাজীপুরের মেয়র জাহাঙ্গীরকে আওয়ামী লীগের শোকজ

আপডেট : ০৩ অক্টোবর ২০২১, ০৬:৩৩ পিএম

গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি করপোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলমকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কেন্দ্রীয় আওয়ামী লীগ।

রবিবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত এ কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়। মেয়র জাহাঙ্গীর আলম শোকজ নোটিশ পাওয়ার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। 

আগামী ১৫ দিনের মধ্যে এ নোটিশের জবাব দিতে বলা হয়েছে। 

দলীয় শৃঙ্খলাভঙ্গ ও বিতর্কিত মন্তব্যের অভিযোগে এ নোটিশ দেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হওয়ার ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের একাংশের নেতাকর্মীরা বিক্ষোভ করে আসছিলেন।

তবে শুরু থেকেই ওই ভিডিও সাজানো ও বানোয়াট বলে দাবি করে আসছেন মেয়র জাহাঙ্গীর আলম। 

তিনি বলেন, এ ভিডিওটি আমার বিরুদ্ধে একটি মিথ্যা প্রচারণা। আমার ইমেজ নষ্ট করতেই একটি মহল এটি প্রচার করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত