বেসরকারি নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) ফল সেমিস্টার-২০২১-এর নবাগত শিক্ষার্থীদের ভার্চুয়াল ওরিয়েন্টেশন গত সোমবার অনুষ্ঠিত হয়। এবার বিশ্ববিদ্যালয়ের চারটি অনুষদের ১৬টি বিভাগে স্নাতক (সম্মান) কোর্সে ভর্তির সুযোগ পেয়েছেন ১ হাজার ৭০০-এরও বেশি শিক্ষার্থী। এদিন ভালো ফলের জন্য প্রায় ৪০০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। এনএসইউর উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। ওরিয়েন্টেশন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আইসিডিডিআর,বির ইমেরিটাস সায়েন্টিস্ট ড. ফেরদৌসী কাদরী। বিজ্ঞপ্তি
×
