দিনাজপুরে নৌ প্রতিমন্ত্রী

স্বাধীনতাবিরোধী চক্র দেশকে বিভক্ত করতে চেয়েছিল

আপডেট : ০৫ অক্টোবর ২০২১, ১১:২৪ পিএম

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, পঁচাত্তর-পরবর্তী সময়ে স্বাধীনতাবিরোধী চক্র সাম্প্রদায়িকতার অজুহাত দেখিয়ে দেশকে বিভক্ত করতে চেয়েছিল।

প্রকৃতপক্ষে তারা বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল। আজকে প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক বাংলাদেশ পরিচালিত হচ্ছে।

গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় জেলার বিরল উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার সব পূজা কমিটির সঙ্গে দুর্গোৎসব উপলক্ষে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল ওয়াজেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র সবুজার সিদ্দিক সাগর, সাধারণ সম্পাদক রমাকান্ত রায় প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার ৯৪টি মন্ডপের প্রতিটিতে ১৫ হাজার টাকা, শাড়ি ও ধুতি উপহার দেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত