আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ মনোনীতদের নাম ঘোষণা করেছে আইসিসি। সেপ্টেম্বর মাসের জন্য তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের স্পিনার নাসুম আহমেদ, নেপালের লেগ-স্পিনার সন্দীপ লামিচান ও যুক্তরাষ্ট্রের পাওয়ার-হিটার জসকারান মালহোত্রা।
মুশফিকুর রহিম ও সাকিব আল হাসানের পর তৃতীয় বাংলাদেশি হিসেবে আইসিসির প্লেয়ার অব দ্য মান্থে মনোনয়ন পেলেন নাসুম। নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ জয়ে বল হাতে দুর্দান্ত ছিলেন তিনি। কিউইদের বিপক্ষে ৩-২ ব্যবধানে টাইগারদের সিরিজ জয়ের চতুর্থ ম্যাচে ১০ রানে ৪ উইকেট নেন নাসুম।
জুলাই মাসের সেরা ক্রিকেটারদের সংক্ষিপ্ত তালিকায় মনোনয়ন পেয়েছিলেন সাকিব। দেশ সেরা অলরাউন্ডার পুরস্কার না জিতলেও মে মাসে প্রথম বাংলাদেশি হিসেবে আইসিসির প্লেয়ার অব দ্য মান্থ জেতেন মুশফিক।
