রোনালদো এসে ম্যানইউর মানসিকতা পাল্টে দিয়েছে: লুক শ

আপডেট : ০৭ অক্টোবর ২০২১, ১১:৫৯ এএম

ম্যানচেস্টার ইউনাইটেড ডিফেন্ডার লুক শ জোর গলায় জানালেন, ওল্ড ট্রাফোর্ডে ফেরার পর দলে ক্রিস্টিয়ানো রোনালদোর প্রভাব সম্পর্কে।

গত আগস্টের শেষদিকে জুভেন্টাস ছেড়ে ১২.৮৫ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে ফের ম্যানচেস্টার ইউনাইটেডে ফেরেন পর্তুগিজ উইঙ্গার। ইতিমধ্যে রেড ডেভিলদের হয়ে পাঁচটি গোলও করে ফেলেছেন ৩৬ বছর বয়সী তারকা।

ইউনাইটেডও রোনালদোকে ফিরে পেয়ে উচ্ছ্বসিত। সতীর্থরাও প্রশংসায় পঞ্চমুখ সিআর সেভেনের। ডিফেন্ডার লুক শ জানান, রোনালদোর শক্তিমত্তা ও চরিত্র পরিবর্তন এনেছে ড্রেসিংরুমে।

২৬ বছর বয়সী ইংলিশ লেফট-ব্যাক বিবিসি রেডিওকে বলেন, ‘আপনি জানেন যে, সে (রোনালদো) তারকা। গত কয়েক বছর ধরে সে যা করেছে, তার সঙ্গে ড্রেসিংরুমে থাকতে পারা অবিশ্বাস্য।’

তিনি আরও বলেন, ‘আপনি হয়তো দেখেছেন, সে নিজেকে কীভাবে পরিচালিত করে। কেমন পেশাদারি সে। এটা আমার কাছে পরিষ্কার যে, কেন সে এত বছর ধরে শীর্ষে। তার মানসিকতা কারও কাছে দ্বিতীয় নয়। আমি মনে করি, সে আশপাশে ও চেঞ্জিং রুমে অনেক পরিবর্তন এনেছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত