দুর্নীতি মামলায় জামিন মেলেনি ওসি প্রদীপের

আপডেট : ০৭ অক্টোবর ২০২১, ০৭:৪৯ পিএম

অবৈধ সম্পদ অর্জনের মামলায় অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার আসামি সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশের জামিন নামঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের সিনিয়র স্পেশাল জজ শেখ আশফাকুর রহমানের আদালত আসামির জামিন নামঞ্জুর করেন।

মহানগর আদালতের পিপি অ্যাডভোকেট ফখরুদ্দীন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আদালতে প্রদীপ কুমার দাশের জামিন আবেদন করা হয়েছিল। আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করেছেন।

এর আগে ২০২০ সালের ২৩ আগস্ট দুদকের সহকারী পরিচালক রিয়াজ উদ্দীন বাদী হয়ে সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও তার স্ত্রী চুমকীর করণের বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে ৩ কোটি ৯৫ লাখ ৫ হাজার ৬৩৫ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেন।

২৭ জুলাই চট্টগ্রামের সিনিয়র স্পেশাল জজ শেখ আশফাকুর রহমানের আদালতে দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন অভিযোগপত্র দাখিল করেন। এক মাস পর শুনানি শেষে অভিযোগপত্র গ্রহণ করেন  আদালত। এরপর গত ১ সেপ্টেম্বর তার স্ত্রী চুমকি করণের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত