নারায়ণগঞ্জে এমপি শামীম ওসমানের শ্বশুরের ইন্তেকাল

আপডেট : ০৯ অক্টোবর ২০২১, ০৩:০৩ পিএম

নারায়ণগঞ্জ- ৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানের শ্বশুর, জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপি ও সদ্য নির্বাচিত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র পরিচালক তানভীর আহাম্মেদ টিটুর বাবা বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব সাইফউদ্দিন আহাম্মেদ (৮৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার বেলা সাড়ে ১২টায় ঢাকার একটি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি ২ ছেলে, ২ মেয়ে, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার বাদ আসর নারায়ণগঞ্জ ঈদগাহ ময়দানে প্রথম এবং বন্দরের লক্ষণখোলায় মরহুমের দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

সাইফউদ্দিন আহাম্মেদের মৃত্যুতে নারায়ণগঞ্জে শোকের ছায়া নেমে এসেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত