নিখোঁজের ৬ দিন পর বাড়ির পাশের ডোবায় মিলল যুবকের লাশ

আপডেট : ০৯ অক্টোবর ২০২১, ০৬:৩৮ পিএম

হাজীগঞ্জে নিখোঁজের ৬ দিন পর সুমন পাটোয়ারীর (৩০) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

সুমন হাজীগঞ্জ উপজেলার দ্বাদশগ্রাম ইউনিয়নের মালাপাড়া গ্রামের মৃত নানু পাটোয়ারির ছেলে।

শনিবার বিকেলে দ্বাদশ ইউনিয়নের মালাপাড়া পাটোয়ারী বাড়ির পাশের ডোবায় তার মৃতদেহ ভেসে উঠে।

হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ হারুনুর রশীদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করছে।

স্থানীয় বাসিন্দা মনজুর আলম জানান, রোববার জামা-কাপড়ের একটি ব্যাগ নিয়ে বাড়ি থেকে বের হয় সুমন। তারপর কোনো খোঁজ পাওয়া যায়নি। শনিবার বিকেলে তার মৃতদেহ ভেসে উঠে। পরে এলাকাবাসী পুলিশকে খবর দেয়।

সুমন বাড়িতে তার ঘরে একাই থাকতেন। পরিবারের অন্য সদস্যরা চাকরি জনিত কারণে বিভিন্ন স্থানে থাকেন। সুমন পাটোয়ারীর এক বছর আগে স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত