উয়েফা নেশনস লিগের ফাইনালে খেলা হচ্ছে না ইতালি ও বেলজিয়ামের। দুই জায়ান্ট ছিটকে গেছে সেমিফাইনাল থেকে।
তবে তৃতীয় স্থান নির্ধারণীতে মুখোমুখি হবে ইতালি-বেলজিয়াম। কিন্তু ইউরো কাপ চ্যাম্পিয়নদের বিপক্ষে দলের দুই গুরুত্বপূর্ণ তারকা ইডেন হ্যাজার্ড ও রোমেলু লুকাকুকে পাচ্ছে না রবার্তো মার্তিনেসের দল।
স্বাগতিক ইতালি ও বেলজিয়াম মাঠে নামবে রবিবার সন্ধ্যায় তুরিনে। ফিটনেস সমস্যা থাকায় দেশে ফেরত পাঠানো হয়েছে হ্যাজার্ড-লুকাকুকে।
গত বৃহস্পতিবার চেলসি ও রিয়াল মাদ্রিদের এই দুই তারকা বেলজিয়ামের হয়ে নেশনস লিগের সেমিফাইনালে খেলেছেন ফ্রান্সের বিপক্ষে। শেষ চারে প্রথমার্ধে দুই গোলে এগিয়ে থেকেও ৩-২ গোলে হেরে বাদ পড়ে মার্তিনেসের দল।
কিন্তু পেশি ক্লান্তির কারণে আজ্জুরিদের বিপক্ষে থাকছেন না হ্যাজার্ড-লুকাকুকে।
