রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার সি ইউনিটের (বিজ্ঞান) ফলাফল প্রকাশিত হয়েছে। এতে পাশের হার ৪৪.৬২ শতাংশ। রবিবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়।
৪ অক্টোবর অনুষ্ঠিত সি ইউনিটের ভর্তি পরীক্ষায় ৩১ হাজার ৯২৭ জন অংশগ্রহণ করে। এদের মধ্যে উত্তীর্ণ হয় ১৪ হাজার ২৪৭ জন। মোট পাশের হার ৪৪.৬২ শতাংশ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষায় উত্তীর্ণদের আগামী ১৩ থেকে ১৮ অক্টোবরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিভাগ পছন্দক্রম ফরম পূরণ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে পছন্দক্রম ফরম পূরণ করতে না পারলে ভর্তি যোগ্যতা বাতিল হবে। আগামী ২৩ অক্টোবর মেধাক্রমানুসারে প্রথম নির্বাচন তালিকা ওয়েবসাইটে প্রকাশ হবে।
আরও বলা হয়, নির্বাচিতদের ২৫ থেকে ২৭ অক্টোবরের মধ্যে ভর্তি হতে হবে। শূন্য আসনের জন্য অপেক্ষমাণ তালিকা থেকে মেধা ও পছন্দক্রম অনুসারে পর্যায়ক্রমে ভর্তির জন্য নির্বাচন করা হবে। শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগে ভর্তিচ্ছুদের ব্যবহারিক পরীক্ষার নোটিশ ১৯ অক্টোবর প্রকাশ করা হবে।
